ডিফেক্ট বা অল্টার (DEFECT) শব্দের অর্থ কি?
ডিফেক্ট বা অল্টার শব্দের অর্থ সমস্যা বা ত্রুটি।
গার্মেন্টস ডিফেক্ট কি?
গার্মেন্টসের ক্ষেত্রে ডিফেক্ট হল সেই সকল ত্রুটি। যার কারণে গার্মেন্টসটি বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয়। আরেকটু সহজভাবে বলতে গেলে ডিফেক্ট হল গার্মেন্টসের সেই সকল অসঙ্গতি বা ত্রুটি যার কারণে ক্রেতা পণ্যটি গ্রহণ করে না।
ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
ডিফেক্ট বা অল্টার ৩ প্রকারঃ
মেজর ডিফেক্ট
মাইনর ডিফেক্ট
ক্রিটিক্যাল ডিফেক্ট
মেজর ডিফেক্ট কি?
মেজর ডিফেক্ট বলতে এমন এক ডিফেক্টকে বোঝায় যেটার কারণে কাস্টমার অভিযোগ করে বা পন্য ফেরত দেয়।
মেজর ডিফেক্ট গুলো কাস্টমারের চোখ পড়ে বেশি। তবে ছোট ত্রুটিগুলো তুলনায় বড় ত্রুটিগুলি আরও বড় এবং দৃশ্যমান হয়। মেজর ডিফেক্ট গুলো কোনও পণ্যের কার্যকারিতা, দক্ষতা বা উপস্থিতিকে বিরূপ প্রভাবিত করতে পারে।
বায়ার সহজেই এই ত্রুটিগুলি শনাক্ত করতে পারে। মেজর ডিফেক্টের ক্ষেত্রে, বেশিরভাগ আমদানিকারকরা তাদের নমুনায় ছোট ছোট ত্রুটিগুলো তুলনায় একটি ছোট সীমা নির্ধারণ করে।
যেমনঃ ভাঙা সেলাই, সেলাই এড়িয়ে যান, ক্র্যাক স্টিচ, ওপেন সিম, প্লেট ইত্যাদি।
মাইনর ডিফেক্ট কি?
মাইনর ডিফেক্ট বলতে এমন এক ডিফেক্টকে বোঝায় যেটার কারণে কাস্টমার অভিযোগ করে না বা পন্য ফেরত দেয় না তবে গার্মেন্টস টা Require Standard Maintain করে নেয়।
যেমনঃ Wavy Seam, Poly Bag wrinkle.
ক্রিটিক্যাল ডিফেক্ট কি?
ক্রিটিক্যাল ডিফেক্ট এমন এক ধরনের ডিফেক্ট যখন পোশাক ব্যবহার করা হয় তখন unless অবস্থায় থাকে অথবা যে সমস্যার কারণে পোশাক তার বিক্রি যোগ্যতা হারায় তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে।
উদাহরণ হিসেবে বলা যায়ঃ
এক বায়ারের পোশাকের মধ্যে অন্য কোন বাজারের পোশাকের লেবেল ব্যবহার করা।
বায়ারের ফুল রিকয়ারমেন্ট অনুযায়ী পোশাক তৈরী করা না হলে।
পোশাকের ব্র্যান্ড লেবেলে কোন ধরনের সমস্যা হলে।
পোশাকের কেয়ার লেবেলে সমস্যা থাকলেও ক্রিটিকাল ডিফেক্ট হয়।
গার্মেন্টস ডিফেক্ট (A-Z) বিস্তারিত শিখতে PDF বই নিতে
গার্মেন্টস ডিফেক্ট সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখুনঃ




0 Comments